স্কুল ক্রিকেট টুর্নামেন্টের নাম বদলে ফের বিতর্কে CAB

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ফের বিতর্কে CAB কর্তারা। বিভিন্ন কমিটি তৈরি না করে টুর্নামেন্ট শুরু করে আগেই বিতর্ক তৈরি করেছেন। এবার অ‍্যাপেক্সের বৈঠক না ডেকে CAB-এর স্কুল ক্রিকেটের নাম বদলে দেওয়া হল। CABতে এমন সব ভুতুরে কাণ্ড ঘটছে যা গড়ের মাঠে চর্চা শুরু হয়ে গিয়েছে। CAB-এর স্কুল টুর্নামেন্টের নাম ছিল মেয়র্স কাপ। আর এই বছর মেয়র্স কাপ বদলে CAB কর্তারা নাম করণ করেছেন ইন্টার স্কুল জুনিয়র নাইটস চ‍্যাম্পিয়নশিপ। আর এই নাম বদল নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কাদের সম্মতি নিয়ে এই নাম বদল হল? নাকি আগেই নাম বদল হয়েছে? এই নিয়ে আলোচনা ময়দানে। এজিএমের পর অ‍্যাপেক্স কাউন্সিলের বৈঠকই হয়নি। যে কারণে কোনও কমিটিই তৈরি করা যায়নি। তাহলে এই নাম বদল করা হল কি ভাবে? একটা টুর্নামেন্টের নাম বদল করতে হলে অ‍্যাপেক্সের বৈঠকেই সিদ্ধান্ত নিতে হয়। অথচ সেই অ‍্যাপেক্স বৈঠকই হল না আর স্কুল টুর্নামেন্টের নাম বদল হয়ে গেল? ধোঁয়াসা থেকেই গেল।

৯ নভেম্বর CAB সচিব নরেশ ওঝার সই করা একটা চিঠি অংশগ্রহণকারী স্কুল ক‍্যাপ্টেনদের আগামী ১২ নভেম্বর সকালে ইডেনে হাজির থাকতে বলা হয়েছে।
শোনা যাচ্ছে আগামী ১৬ নভেম্বর সিএবির অ‍্যাপেক্সের বৈঠক। সেই বৈঠকেই কমিটি গঠন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here